ফাইল ছবি।
বিজ্ঞাপন
আজ রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁর মনোনয়নপত্র বাছাই করে তা বৈধ হিসেবে ঘোষণা করেন।
এদিকে দুপুর ১২টায় বিএনপি ও সমমনা জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক পাওয়া গেছে। ফলে নির্ধারিত তারিখের নির্বাচনে তিনি একজন বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি উল্লেখ করেন, একটি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আর কোনো প্রয়োজন পড়ে না।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই এবং ১১ দলীয় ঐক্য চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০–৩৫ বছর পর এই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন আমিরে জামায়াত এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।
আব্দুল বাতেন আরও মন্তব্য করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পেতেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...