Logo Logo

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক সেশন


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( গোবিপ্রবি ) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৭ আগস্ট) গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব দিনব্যাপী এ দু’টি সেমিনারের আয়োজনে করে।

অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' শীর্ষক সেশনটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ইমরান হোসেন। সেশনে তিনি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া,পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন এবং নতুন পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে নতুন বন্ধু তৈরি, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে ‘ওয়েলবিং’ শীর্ষক সেশনটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে একাডেমিক চাপ মোকাবিলা, মানসিক প্রশান্তি বজায় রাখা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত নিজের যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সেশন দুটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বও সেশনগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ফাইয়াজ মিতু এবং সম্পাদক জ্যোতি রায়কে এ ধরনের সময়োপযোগী, শিক্ষার্থীবান্ধব ও ক্যারিয়ার সচেতনতামূলক আরও কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ, মানসিক সুস্থতা, নেতৃত্বগুণ এবং ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়ক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...