Logo Logo

বিলাইছড়িতে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ অন্যান্য সরকারি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করার লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়িতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


বুধবার (১৯ আগস্ট) সকালে বিলাইছড়ির ধুপ্যাচর যুব সবুজ সংঘ ক্লাব ভবনে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল বাকের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদ হোসেন এবং বিলাইছড়ি প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা।

অনুষ্ঠানে আগত বক্তারা সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। বিশেষ করে কৃষি খাত ও ফ্যামিলি কার্ড সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রান্তিক নারীদের মাঝে বিস্তারিত উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...