বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার স্যালিনাবক্সা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯ নম্বরের একটি ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’-এর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। বিকট শব্দে সংঘর্ষ ঘটার সময় মহাসড়কের পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাস বাসের চাপায় পড়েন এবং গুরুতরভাবে জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাস ও অজ্ঞাত কন্টেইনারের মধ্যে তীব্র সংঘর্ষের সময় বাসের চাপায় পড়ে পথচারী আকরাম বিশ্বাসের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...