বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিনোদপুর চর মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই মাঠের চারপাশে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শক ও ফুটবলপ্রেমীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম মানিক। এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবলু সরকার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিপ্লব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিনোদপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ ও যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব। তারা এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত প্রথম ম্যাচ। এতে মুখোমুখি হয় আরিফুল ইসলাম একাদশ ও মিলন একাদশ। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একে অপরের গোলপোস্টে একাধিক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই একটি করে গোল করতে সক্ষম হয়।
শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় উদ্বোধনী ম্যাচটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও স্থানীয় ও আশপাশের এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করবে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।
টুর্নামেন্টকে কেন্দ্র করে বিনোদপুর চর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে এখান থেকে ভালো মানের ফুটবল খেলোয়াড় উঠে আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...