বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যখন জুম্মার নামাজ পড়তে সবাই মসজিদে ছিলেন ঠিক ঐ সময় শেখপুর নতুন স্ট্যান্ডের কাঠ ও টিনের তৈরি দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কয়েকটি দোকান ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়দের দেয়া তথ্য মতে, দোকান ঘরগুলো আবুল মোল্লা, সজিব মিয়া, রোকন আকনের বলে জানা গেছে। এ সময় দোকানের পিছনের একটি বসত ঘরে আগুনে সামান্য ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শিবচর ফায়ার সার্ভিস ইনচার্য তপন ঘোষ জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে এসেছি। প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার প্রাথমিক কারন শর্ট সার্কিট হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...