বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মহসড়কের ওভার ব্রিজের পর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির এক সেলস অফিসার হিসাবে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে শাহিন বিশ্বাস ও কামরুল ইসলাম সহ অনেকে জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেদী হাসান তার কাজ শেষে কুমিরা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...