Logo Logo

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজনীতির অবিসংবাদিত অভিভাবক ও রাজপথের পরীক্ষিত নেতা মরহুম এম. মনসুর আলী-এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...