গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে "বিশ্ব পর্যটন দিবস ২০২৬" পালিত হয়েছে। কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত হয়েছে।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়।