Logo Logo

ফরিদপুরে বিথী আক্তারকে ‌আটক করেছে পুলিশ


Splash Image

ফরিদপুরের নগরকান্দায় মালদ্বীপ প্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের শিশু সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠানোর অভিযোগে বিথী আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী তার শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করে। পরে শিশুটির ফুফু থানায় ফোন করে তথ্য দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথী আক্তার জানিয়েছেন, তার স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ থেকে তিনি সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠান।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও এর নেপথ্যের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। দুই শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...