বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।
আইনজীবী মাহবুবুর রহমান জানান, বাদী আপস করে আদালতে হলফনামা দিয়েছেন। তিনি বলেন, কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চাওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে এবং শুনানিতে উপস্থিত থেকে বাদী দুই আসামির জামিনে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে। এ সময় তার কক্ষে কয়েকটি চিরকুট পাওয়া যায়।
ঘটনার পরদিন নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার মামলা করেন।
মামলা দায়েরের পর রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মাকছুদাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে, মামলায় আপস মীমাংসার পর দুই আসামির জামিনের বিষয়ে আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...