Logo Logo

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুশ্রমের কারণ ও ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নিরসনের পাশাপাশি শ্রমজীবী শিশুদের পুনর্বাসনে গুরুত্বারোপ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টুসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় বক্তারা শিশুশ্রমের বিভিন্ন কারণ, এর ক্ষতিকর প্রভাব, শিশুশ্রম নিরসনের উপায় এবং অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শ্রমজীবী শিশুদের পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১৯টি চেক শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...