Logo Logo

গোপালগঞ্জে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা


Splash Image

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সাধারণ মানুষকে উৎসাহিত করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সভায় বক্তারা বর্তমান হজ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ, স্বচ্ছতা, আর্থিক নিরাপত্তা ও আধুনিক সেবার মান তুলে ধরেন। ধর্মীয় অনুশাসন সঠিকভাবে পালনের পাশাপাশি হজযাত্রীদের সুশৃঙ্খল ও সচেতনভাবে হজ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের যাবতীয় নিয়মাবলী ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...