Logo Logo

সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার


Splash Image

লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।


বিজ্ঞাপন


সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এর আগে, রবিবার রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির একটি সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ওই দুই কর্মকর্তার যোগসাজশের তথ্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...