বিজ্ঞাপন
ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ হারুন আনসারী (৪৯) বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার সম্পাদক।
তিনি রোববার (১১ অক্টোবর) রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় এই জিডি দায়ের করেন (জিডি নং-৮৩৯, তারিখ: ১১/১০/২০২৬)।
জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর আনুমানিক রাত ৯টার দিকে সাংবাদিক হারুন আনসারী লক্ষ্য করেন, ‘Anisur Rahman’ নামের একটি ফেসবুক আইডি/পেজ থেকে AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা তার একটি বিকৃত ও আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে।
ভুক্তভোগী হারুন আনসারী জানান, উক্ত আইডি থেকে কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে দিয়ে পেশাগত ও সামাজিকভাবে তার সুনাম এবং ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে অপদস্থ হচ্ছেন। ভবিষ্যতে উক্ত চক্রটি তার বড় ধরনের সামাজিক ও আইনি ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
তিনি আরও জানান, বিষয়টি প্রমাণের জন্য উক্ত আপত্তিকর পোস্টের স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডি/পেজের লিঙ্ক সংগ্রহ করে জিডির আবেদনের সাথে সংযুক্ত করা হয়েছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...