Logo Logo

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নীলফামারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


Splash Image

তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নীলফামারীতে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে চান্দের হাট কামিল মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, কিশোর গ্যাং, প্রেমের মোহে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোরদের সংশ্লিষ্ট অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

চান্দের হাট কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মশিউর রহমান।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। এসব সামাজিক ব্যাধি থেকে কোমলমতি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে নৈতিক শিক্ষার প্রসার, পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সঠিক দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে সঠিক পথে পরিচালিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) মো. ফারুক আহমেদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় ৯ নম্বর বিট (৬ নম্বর রামনগর ইউনিয়ন) এবং নীলফামারী থানা পুলিশের যৌথ উদ্যোগে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে চান্দের হাট কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলীর পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...