বিজ্ঞাপন
সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের 'স্বচ্ছতা' সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিজ্ লাখসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ সম্পূর্ণভাবে প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে কন্যাশিশুদের গড়ে তুলতে পারলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই মানব সভ্যতা আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...