বিজ্ঞাপন
গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় পূজার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সেবা এবং স্থানীয় ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেন, “বিএনপি তার নির্বাচনী ওয়াদা পূরণ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রতিমা বিসর্জনের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালিপূজার মেলার কথা উল্লেখ করে তিনি আরও ঘোষণা দেন, “অতীত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালিপূজার মেলা ইনশাআল্লাহ আগামী ১ জানুয়ারি উদ্বোধন করা হবে।”
নিরাপত্তা প্রসঙ্গে প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বী ও পূজারিদের উদ্দেশ্যে বলেন, “প্রশাসনের পাশাপাশি আপনারাও নিজেদের নিরাপত্তায় সজাগ থাকবেন। আমাদের দলের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল সেল খোলা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এই সেলে অবহিত করা মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের মাটিতে মাদক, ইভটিজিং, উশৃঙ্খলতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে মণ্ডপগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা পূজায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার শক্ত অঙ্গীকার ব্যক্ত করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, গোপালগঞ্জ ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি), গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দ্বারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি মনিন্দ্র নাথ বাড়ৈসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের সকল সংস্থার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...