Logo Logo

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)র অধিনায়কের পূজা মন্ডপ পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আলোচনা।


Splash Image

মোহাম্মদ শাহজাহান, রামু উপজেলা প্রতিনিধি। আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েনের নিমিত্তে অদ্য ১৫ অক্টোবর ২০২৬ইং তারিখ অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক পূজা মন্ডপ পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে পূজার সার্বিক পরিস্থিতি বিষয় সম্পর্কে কথোপকথন করেন।


বিজ্ঞাপন


বর্ণিত পরিদর্শন চলাকালীন সময়ে মন্দিরের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় জনসাধারণের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। পূজা উৎযাপন কমিটির সাথে ধর্মীয় অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী অতিরিক্ত লোক সমাগমের দিন বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পরিচালক ও অধিনায়ক রামু ব্যাটালিয়ন লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...