Logo Logo

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভ্যান গাড়ি চালক নিহত


Splash Image

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। হাটহাজারী পৌরসভায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নুরুন্নবী (৩০) নামে এক ভ্যানগাড়ি চালকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে হাটহাজারী পৌরসভাধীন চট্টগ্রাম- রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের কলাবাগান ওয়াপদার গেট ও ম্যাগপাই রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানগাড়ি চালক নুরুন্নবী হাটহাজারী পৌরসভাধীন এম রহমান ডেইরি ফার্মে তিন বছর যাবত কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী, কোম্পানীগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪:৩০ মিনিটের দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক এবং অটো ভ্যান গাড়ি বাস স্ট্যান্ড থেকে কলেজ গেটের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকের সঙ্গে ভ্যান গাড়ির ধাক্কা লাগে এতে ভ্যান গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যায় এবং পিষ্ঠ হয়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে পুলিশের ওসি আশরাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত ভ্যান গাড়ির চালক নুরুন্নবী (৩০) মারা গেছেন। এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...