বিজ্ঞাপন
১৭ নভেম্বর (শনিবার) উপজেলার চরামদ্দি, দাড়িয়াল ও দুধল ইউনিয়ন এবং বাকেরগঞ্জ পৌরসভার বন্দরের কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে আমরা সবাই বাঙালি। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠন করতে চাই, যেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত থাকবে।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেন। যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে তাঁদের বৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য আবুল হোসেন খানের সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিটি পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...