বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) সকালে রাজবাড়ী শহরের ভাজনচালা শীতলা কালী মন্দির প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপহার বিতরণকালে সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, রবি দাস, স্বপন দাস, অনিক দাস ও আকাশ দাস। কর্মসূচিতে সংগঠনটির সদস্য পরিমল সরকার, সিনজন দত্ত, বিদ্যা ধর, বর্মন সাহা, প্রবীর ঘোষ, রঞ্জুন নাগ, তীর্থ দাস, বর্ণ চক্রবর্তী, সাহিত্য চক্রবর্তী, অনিক দত্ত, অর্ঘ দাস, কৃষ্ণ গোড় ও আদিত্য দাস সহ সক্রিয় ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করেন।
কর্মসূচি সম্পর্কে সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, “২০২০ সালে আমাদের এই মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে 'আমরা সনাতনী যুবক', যা রাজবাড়ী শহরের সর্বস্তরের মানুষ অবগত। প্রতিটি ঈদ ও পূজাসহ যেকোনো উৎসবে বা প্রয়োজনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে আমাদের এই সংগঠন সবসময় নিয়োজিত রয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...