বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) সকালে কর্ণফুলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী ওসমান, জেলা বিএনপির সদস্য ইসমাইল ও সালেহ জহুর, সিপিপি টিম লিডার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ফারুকী, এইচ এম হারুনুর রশিদ (লাল গোলাপ), জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দীন সবুজ, শিকলবাহা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান দোভাষী ও সাবেক সদস্যসচিব আবু তাহের, বিএনপি নেতা জিএম জসীম উদ্দিন হায়দার, বিএপি নেতা মো. ইব্রাহিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রানা ধর ও সাধারণ সম্পাদক রাজীব শীল।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...