Logo Logo

গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ শহরতলির চরগোবরা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন কাজী ওই গ্রামের বেলায়েত কাজীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...