Logo Logo

লালমোহনে স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদকে গণসংবর্ধনা


Splash Image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, আইপিইউ (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন)-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ভোলার লালমোহনে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়া শুধু তার ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; এ অর্জন বাংলাদেশের পাশাপাশি ভোলা এবং লালমোহন-তজুমদ্দিনের মর্যাদাও বৃদ্ধি করেছে।

তিনি বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও দুর্নীতি নির্মূলে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি ত্রাণ ও সহায়তা বিতরণের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার ১৫০ জন বাস্তুহারা ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থের চেক হস্তান্তর করেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ, থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার ও ফয়সাল তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, ফারুক পাটওয়ারী, নিরব হাওলাদার ও মিজানুর রহমান হাওলাদার; উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন ও সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, কৃষকদলের সভাপতি আব্দুল হাই হাওলাদার, শ্রমিক দলের আহ্বায়ক শাহিন হাওলাদার, মহিলা দলের সভাপতি সালেহা বেগম, ওলামা দলের সাধারণ সম্পাদক মো. ফারুক, জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান, ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াস ও সাধারণ সম্পাদক জোনায়েদুল ইসলাম নয়নসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

এ সময় সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...