Logo Logo

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন মনোহরদীর কাজী রাকিব হোসাইন লিমন


Splash Image

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতী সন্তান কাজী রাকিব হোসাইন লিমন।


বিজ্ঞাপন


জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের তথ্য জানানো হয়।

কাজী রাকিব হোসাইন লিমন মনোহরদী উপজেলার সাবেক বৃহত্তর চরমান্দালীয়া, বর্তমান কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরুর বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক।

তাঁর এ নিয়োগের খবরে মনোহরদীসহ নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...