বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সংগঠনের বার্ষিক ‘নবীনবরণ ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির পূর্ণাঙ্গ ৩১ সদস্যের কমিটি শিগগিরই প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর নির্দেশনায় নবগঠিত কমিটির অনুমোদন দেন কিশোরগঞ্জ ভেটস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নুরুজ্জামান শাহনুর, সহসভাপতি ডা. আবিদ হাসান মুনতাহার ও ডা. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাকিবুল হাসান সাজিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম ফয়সল, প্রচার সম্পাদক ডা. হুসাইন রশিদ খান, কোষাধ্যক্ষ ডা. আবুল হাসান রুবেল এবং কার্যনির্বাহী সদস্য ডা. রায়হান মোস্তফা রক্সিসহ সংগঠনের অন্যান্য নেতারা।
নতুন কমিটির সদস্যরা অনুষ্ঠানে তাঁদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁরা সংগঠনকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বায়েজিদ মিয়া বলেন, ‘ভেটেরিনারি শিক্ষার্থীদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ ভেটস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করছে। সংগঠনটি ২০১৭ সাল থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় গড়ে ওঠা কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করব।’
সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান বলেন, ‘কিশোরগঞ্জের সব ভেটেরিনারি শিক্ষার্থীকে এক সুতোয় বাঁধা, তাঁদের অধিকার রক্ষা এবং মেধা ও দক্ষতা বিকাশের বলিষ্ঠ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই অ্যাসোসিয়েশন। সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জসহ সারা দেশের প্রাণিসম্পদ খাতের ইতিবাচক পরিবর্তনে ভেটেরিনারি শিক্ষার্থীরা যেন অগ্রণী ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...