Logo Logo

ঝিনাইদহ জেলা আমীরের দায়িত্বে - আব্দুল আওয়াল


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার নতুন আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা আব্দুল আউয়াল। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে সাতটায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। শপথ গ্রহণকালে নতুন জেলা আমীর আবেগাপ্লুত হয়ে পড়লে সভাস্থলে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়; এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ তাঁকে সান্ত্বনা দেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত এ নতুন নেতৃত্ব ঝিনাইদহ জেলায় সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিউর রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা নায়েবে আমীর আব্দুল আলিম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, সহকারী সেক্রেটারি কাজী ছগির আহমেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...