বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) রাতে ভাতকাঠি এলাকার ৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান আতিকের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন মোল্লা, মো. আসাদুজ্জামান পনির, মো. তরিকুল ইসলাম তরুণ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউল হক জলিল। পরে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী মুহাম্মদ আলী হোসাইন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...