বিজ্ঞাপন
এতে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝালকাঠির ফাতেমা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রনি।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আলী হাসান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিবসের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রাণিত করে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্রদলের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছেন।
প্রধান বক্তার বক্তব্যে সাইদুল ইসলাম রনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়াতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলা ছাত্রদলকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল ও মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেল, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান হাসিব, আহ্বায়ক হাদিসুর রহমান, রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুন, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার, নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আদিফ হাসান, নলছিটি পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. সাব্বির রহমান এবং জেড. এ. ভূট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রিমন মোল্লা।
আলোচনা সভায় ঝালকাঠি জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ চার উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...