Logo Logo

ঘন্টা খানেক বন্ধ থাকে মহাসড়কে যান চলচল

বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ র‍্যালী জনসমুদ্রে পরিনত


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


দুপুরের পর থেকেই জনসভা মাঠ জনসমুদ্র রুপ নেয়। সমাবেশে আসা হাজার হাজার লোকের ভীড়ে বন্ধ হয়ে যায় মহাসড়কের যানচলাচল।

৮ নভেম্বর রবি বিকেল ৩ টায় উপজেলা বিএনপির উদ্যোগে পৌর হেলিপ্যাড ময়দানে এ উপলক্ষে সমাবেশ ও দৃষ্টি নন্দন বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠান হয়েছে।

সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে প্রায় ২০ সহাস্রাধিক মানুষের অংশ গ্রহনে বর্ণাঢ্য এই র‍্যালিটি হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার দুই ধারে দাড়িয়ে নারী,পুরুষ ও বয়োবৃদ্ধরা হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এরআগে দুপুরের পর থেকেই এই কর্মসূচিতে অংশ নিতে উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে বিএনপি ও অংগসংঠন সমুহের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্হলে জড়ো হতে থাকে। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্র হাতে হাজার হাজার নারী পুরুষের অংশ গ্রহনে সমাবেশ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, "৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যদিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেছিলেন, যার ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।

আয়োজিত সমাবেশ বক্তারা দেশ ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকা আহবান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...