Logo Logo

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কৃষকদের মাঝে সার বিতরণ


Splash Image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ নভেম্বর) ফারুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এই সার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ নিজে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।

জানা গেছে, উপজেলার ফারুয়া ইউনিয়নের মোট ৩০ জন সিম ও বাদাম চাষিকে প্রণোদনা হিসেবে ২০ কেজি করে সার প্রদান করা হয়। সার বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ ফারুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সশরীরে পরিদর্শন করেন এবং সেখানকার দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...