Logo Logo

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর


Splash Image

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং উপজেলাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত। তিনি জানিয়েছেন, সরকার ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত বলেন, বগুড়া বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হওয়ার পরপরই ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। খুব শিগগিরই উপজেলাটিতে পর্যটন অবকাঠামো উন্নয়নের কার্যক্রম দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা ও মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা মতবিনিময় সভায় অংশ নেন।

প্রতিবেদক- মো. আরাফাত রহমান, ত্রিশাল, ময়মনসিংহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...