Logo Logo

নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন সংসদ সদস্য


Splash Image

নালিতাবাড়ী উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

বক্তব্য শেষে, ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

খাদ্য গুদামে সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১২৪২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে ক্রয় করা হবে।

এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফরীত সাদিয়া লিসা, খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসাইন (ভিপি), উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, প্রেসক্লাব নালিতাবাড়ী সাবেক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করতে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...