বিজ্ঞাপন
গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে রমাগঞ্জ, ধলীগৌরনগর, চরভূতা, লালমোহন সদর ইউনিয়ন, কালমা, মোতাহার নগর ও ফরাজগঞ্জসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করা হচ্ছে।
গণসংযোগকালে সাবেক ছাত্রনেতারা ভোটারদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বিশদভাবে উপস্থাপন করছেন। বিশেষ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রস্তাবিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথা শুনে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
নেতৃবৃন্দ জানান, তারা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং সর্বত্র অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। মুক্তিযুদ্ধ, ক্রীড়াঙ্গন এবং দেশ গঠনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের গৌরবোজ্জ্বল অবদান তরুণ ভোটারদের বিশেষভাবে অনুপ্রাণিত করছে।
প্রচারণায় অংশগ্রহণকারী সাবেক ছাত্রনেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের চলমান সংকট উত্তরণ এবং জনগণের হারানো অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে। তারা বিশ্বাস করেন, লালমোহনের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
সাবেক ছাত্রনেতারা আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও জনবহুল এলাকায় টানা ৮ দিন ধরে এই প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে, যা আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সাবেক ছাত্র নেতৃবৃন্দের এই সুশৃঙ্খল ও জোরালো প্রচারণার ফলে লালমোহন উপজেলায় নির্বাচনী আমেজ এখন তুঙ্গে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...