Logo Logo

ভোট চুরির চেষ্টা হলে কেন্দ্রেই প্রতিহত করা হবে : মামুনুল হক


Splash Image

সন্ত্রাস বা পেশিশক্তির মাধ্যমে জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করা হলে প্রতিটি ভোটকেন্দ্রে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবার আগে ভোটকেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে ‘রিকশা’ মার্কায় ভোট দেবেন।”


বিজ্ঞাপন


আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জের ঐতিহাসিক ৭ই মার্চ চত্বর রোডে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, “ভোট দেওয়ার পর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে চলবে না। আপনাদের দেওয়া ভোটের ফসল যাতে সন্ধ্যায় নিরাপদে ঘরে তুলে আনতে পারেন, সেজন্য প্রতিটি কেন্দ্রে আপনাদের অবস্থান করতে হবে। যদি কেউ ভোট জালিয়াতির দুরভিসন্ধি আঁটে, তবে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

নির্বাচনে জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের কাছে তথ্য আছে যে, বিভিন্ন এলাকায় কারা মারা গেছেন, কারা বিদেশে বা দূরে আছেন—তাদের তালিকা তৈরি করে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। প্রতি বছর শুনি মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। এবারও ব্যালট বাক্স ভরার এমন কোনো চেষ্টা হলে তা বরদাশত করা হবে না।”

আগামী ১২ তারিখের নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীমকে রিকশা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান আল্লামা মামুনুল হক।

পথসভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জামায়াতে ইসলামীর নেতা মাসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিবেদক- এ.জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...