Logo Logo

ছাগলনাইয়ার চাঁদগাজীতে দাঁড়িপাল্লার পক্ষে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর চাঁদগাজীতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামী চাঁদগাজী উপজেলা ৫ নম্বর মহামায়া ইউনিয়ন শাখার উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


গণমিছিলটি মহামায়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত পথসভায় দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি দিদারুল আলম মজুমদার, জেলা জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মোতাহের হোসেন লিটন, মহামায়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর খুরশিদ আলম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুন্সী জহির উদ্দিন টিটু, মাওলানা মোহাম্মদ ইলিয়াস এবং উপজেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। তারা ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, কোনো অবস্থাতেই যেন ভোট চুরি না হয়, সে লক্ষ্যে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে পাহারায় থাকবে।

গণমিছিল ও পথসভায় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...