বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শিশুদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। এদের মধ্যে ২০ জন ছেলে এবং ৮ জন মেয়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই শিশুদের অধিকাংশেরই পিতা অথবা মাতা বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করছেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সপরিবারে আটকের পর অভিভাবকদের জেল হলে শিশুদের ঠাঁই হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারি শেল্টার হোমগুলোতে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, ভালো কাজের আশায় দালালদের প্রলোভনে পড়ে এসব শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল। দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের সমঝোতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দীর্ঘ সময় পর তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
হস্তান্তর প্রক্রিয়ার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বিজিবি এবং দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসা শিশুদের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, সাতক্ষীরা, যশোর, খুলনা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে শিশুদের তিনটি বেসরকারি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে 'রাইটস যশোর' ১০ জন, 'মহিলা আইনজীবী সমিতি' ৮ জন এবং 'জাস্টিস অ্যান্ড কেয়ার' ২০ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে।
রাইটস যশোরের কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, শিশুদের বর্তমানে যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। ইতোমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...