বিজ্ঞাপন
রমজানের শুরুতেই চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ ও সবজিসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থাও শোচনীয়। বাজারে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু পণ্যের দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচ, ব্রয়লার মুরগি, লেবু ও গরুর মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, বাজারে পণ্যের সরবরাহ ঘাটতি এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, আসন্ন রমজানকে কেন্দ্র করে একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে বাজার অস্থির করে তুলেছে। একজন দিনমজুর আক্ষেপ করে বলেন, "প্রতিদিন যা আয় করি, তার অর্ধেকই এখন বাজারে চলে যায়। সংসার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে।"
সামনে মাহে রমজান হওয়ায় নিত্যপণ্যের চাহিদা আরও বাড়বে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ কাজ করছে। ভোক্তাদের দাবি, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে নবগঠিত সরকার ও স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ না নিলে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
বাকেরগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বাজার নিয়ন্ত্রণে আনবে। রমজানে কোনো পরিবারকে যেন খাদ্যের অভাবে বা অতিরিক্ত মূল্যের চাপে কষ্টে পড়তে না হয়, সে বিষয়ে যথাযথ নজরদারির আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...