বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, কোটালীপাড়া থানার মামলা নম্বর-১০, তারিখ ২০ এপ্রিল ২০২৬ ইং, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী দায়েরকৃত এ মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— গৌরাঙ্গ ঘটক (৫৫), পিতা মৃত গোপাল ঘটক এবং তার ছেলে প্রশান্ত ঘটক (২২)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার খাগবাড়ি গ্রামে।
জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র দিকনির্দেশনায় এবং কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলীর সরাসরি নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই সাদ্দাম হোসেন, এসআই আবুল কালাম আজাদ, এসআই সিরাজ, এএসআই সাইফুজ্জামান, এএসআই মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, ঘটনার পরপরই আসামিদের শনাক্ত করে দ্রুত অভিযান চালানো হয় এবং সফলভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় কোটালীপাড়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...