Logo Logo

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬


Splash Image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা 'লাল সবুজ পরিবহন'-এর একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি জিপের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও জিপ দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...