Logo Logo

গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার


Splash Image

গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের চৌরঙ্গী এলাকার একটি কনভেনশন হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সুমন। এ সময় গ্রুপটির হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, দেশব্যাপী ব্যবসায়িক অংশীদার বাড়ানো, নতুন উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে ইউনিটি গ্রুপ। তাঁদের দাবি, মাত্র ১৫ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে গ্রুপটির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগ রয়েছে।

সেমিনারে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে গ্রুপটির বিভিন্ন প্রকল্প ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...