Logo Logo

পাথরঘাটায় জামায়াত নেতা শামিম আহসানের ওপর আবারো সন্ত্রাসী হামলা


Splash Image

ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর ও জেলা জামায়াতের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামিম আহসানের ওপর লোহার রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং বাম হাত ও ডান পায়ে মারাত্মক যখম হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কেরামতপুর স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভবকটিম ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল থেকে নামিয়ে একদল দুর্বৃত্ত তাঁর ওপর লোহার রড দিয়ে হামলা চালায়।

আহত শামিম আহসান উপজেলার কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জামায়াতের নেতা-কর্মীরা তাঁর চিকিৎসার বিষয়ে সহযোগিতা করেন। অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, এর আগেও নির্বাচন-পরবর্তী সময়ে শামিম আহসানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। জামায়াতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই নেতা স্থানীয়ভাবে জনবান্ধব ও দলের দুর্দিনের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

তবে সর্বশেষ হামলার নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কারও কারও ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের বক্তব্য বা মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...