বিজ্ঞাপন
জানা গেছে, গত ২১ নভেম্বর ঝালকাঠি সদর থানার একটি পুলিশের পিকআপ সার্ভিসিংয়ের জন্য স্থানীয় সেকান্দারের গ্যারেজে দেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় গাড়িটির ব্যাটারি চুরি হয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক সেকান্দার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ব্যাটারি উদ্ধার করতে না পারলেও গ্যারেজের মালিক সেকান্দার নিজ উদ্যোগে গোপনে অনুসন্ধান চালান। একপর্যায়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আলআমিনের কাছে চুরি হওয়া ব্যাটারিটি খুঁজে পান বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনকে থানায় নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল কেনাবেচার সুযোগ করে দেওয়ায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি চোরাই মালামাল কেনাবেচায় জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। ভাঙারি ব্যবসায়ী আলআমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...