বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ ও মিয়ারাজ হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানে সেবার মান ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রোগীরা নানা ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়ছেন।
তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...