বিজ্ঞাপন
সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু উন্নত সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের একটি বড় সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট ক্রয়ের জন্য প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বিশাল সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলারের বাজেট নির্ধারণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি ‘এস-৪০০’ এর নাম উল্লেখ না করা হলেও মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তালিকায় থাকা ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ এবং পান্তশির ক্ষেপণাস্ত্রকেই বোঝানো হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের চাহিদা প্রদান করা হয়েছে। এই চাহিদাপত্রের মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। ১৬৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এই বিশাল বহর ভারতের আকাশসীমার নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, রাশিয়ার তৈরি এস-৪০০ বর্তমানে বিশ্বের অন্যতম নিখুঁত ও বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। ভারতের কাছে বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের ৪টি ইউনিট রয়েছে এবং শিগগিরই আরও দুটি ইউনিট ভারতের সামরিক ভাণ্ডারে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন করে ১৬৮টি ক্ষেপণাস্ত্র যুক্ত হলে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...