বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়া (মৃত মোফাজ্জল হোসেনের ছেলে) এবং মো. সজীব (খাইরুল ইসলামের ছেলে)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে এর ইঞ্জিনের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...