Logo Logo

মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪৩ হাজার ৪ শত পিস ইয়াবা সহ আটক ১


Splash Image

মোহাম্মদ শাহজাহান, রামু উপজেলা প্রতিনিধি। বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে।


বিজ্ঞাপন


রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

অদ্য ২০ আগস্ট ২০২৬ তারিখ ৪.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর দিক নির্দেশনায় মেজর মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক ট্রাক থামানো হয়। চালক জামাল উদ্দিন (২৭), পিতা- বাচা মিয়া, গ্রাম- রুমখা হাজীর পাড়া, ডাকঘর- মরিচ্যা পালং, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সীটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪৩ হাজার ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিচালক ও অধিনায়ক রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী

এতথ্য নিশ্চিত করেন।তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...