বিজ্ঞাপন
রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ ০০৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর দিক নির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক ট্রাক থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলে ড্রাইভার গাড়ীটি রাস্তার পাশে সাইড করে গাড়ী রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ট্রাকটি স্থানীয় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে চেকপোষ্টে ডিউটিরত সৈনিক দ্বারা তল্লাশী করে ট্রাকের কেবিনের ছাদের উপরে ত্রিপল/রশি রাখার স্থানে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এতথ্য নিশ্চিত করেন। এবং উদ্ধারকৃত ইয়াবার ও ইয়াবা বহনকারী ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...